মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ১
রাজধানীর মালিবাগে রেলগেট সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে স্বপন নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক প্রকৌশলী ও পথচারী। আহত দু’জনই তাদের পা হারিয়েছেন। নিহত স্বপনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
রোববার দিবাগত রাত ২টার দিকে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ক্রেন দিয়ে ওই গার্ডার তুলার সময় তা হঠাৎ নিচে ছিটকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সারা দেশের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
জানা গেছে, আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)। দুর্ঘটনার সময় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন প্রকৌশলী পলাশ। আর উৎসুক দৃষ্টিতে নির্মাণকাজ দেখছিলেন পথচারী দুজন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলে যান জিআরপি পুলিশ-রামপুরা-রমনা থানা পুলিশ। ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ডারটি সরিয়ে ফেলেছেন।

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল 