গুণারত্নের বক্তব্য তার নিজস্ব: আইজিপি
গুলশানের হলি আর্টিজানের হামলায় আইএস নিয়ে দেওয়া রোহান গুণারত্নের বক্তব্য তার নিজস্ব বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এই বক্তব্য পুলিশ সমর্থন করে না। আইএসের সঙ্গে যোগাযোগ থাকলে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে থাকতে পারে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার দুপুরে আইজিপি এ কথা বলেন। বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে।
শহীদুল হক বলেন, এ পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের কেউ কখনো বলেননি তারা আইএসের সদস্য। এমনকি তাদের পরিবারের কেউই এমন কথা বলেননি। আইজিপি বলেন, তদন্তের কাজটা যেহেতু পুলিশ করেছে, পুলিশ জানে, হামলা কে চালিয়েছে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নে গতকাল রোববার সম্মেলনে বলেন, ‘হলি আর্টিজানে যারা হামলা চালিয়েছিল, তারা জেএমবি নয়, তারা আইএস। এটি সেই সন্ত্রাসীগোষ্ঠী, যারা নিজেদের ইসলামিক স্টেট বলে পরিচয় দেয়।’
গুণারত্নের এই বক্তব্য প্রসঙ্গে আইজিপি আজ পাল্টা এই কথা বলেন।

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল 