News Bangla 24 BD | শেখ হাসিনা ও মোদি বৈঠক ৮ এপ্রিল - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

আগামী ৮ এপ্রিল দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা হয়। সফরের আলোচ্য কি হবে তা-ও নির্ধারণ করা হয় দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে।

তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ প্রকল্প, পানি, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিবিআইএন (বাংলাদেশ-ভূটান-ভারত-নেপাল) ইস্যুতে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। এর মধ্যে সংযোগ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হলে ভারত পরবর্তীতে এ বিষয়ে জানানোর ইচ্ছা প্রকাশ করে।

এদিকে মোদির সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ যাবেন। এর পরদিন ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ