রাবির উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে রুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনাসহ আর্থিক অনিয়মের অভিযোগে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুদককে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আরও জানতে চাওয়া হয়েছে, অভিযোগ অনুসন্ধান ও তদন্তে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না।
আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন এ এম আমিনুদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
এই রুলের জবাব স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, দুদক চেয়ারম্যানসহ সাত বিবাদীকে দিতে বলা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়: জমি কেনা নিয়ে নয়ছয়’ শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। জমি কেনা ও আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর আসে।
এসব প্রতিবেদন যুক্ত করে ১২ মার্চ হাইকোর্টে একটি রিট আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান। আবেদনটি আজ শুনানির জন্য আসে।

জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল 