News Bangla 24 BD | মুক্তিযোদ্ধা হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

মুক্তিযোদ্ধা হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড


কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে (৫৭) হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এর বিচারক রেজা মোহম্মদ আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুস সালাম (৩১), জামিল মন্ডল (৪১) ও আব্দুল হামিদ মালিথা (৪১)।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারু সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের আসামি আব্দুস সালাম, জামিল মন্ডল এবং আব্দুল হামিদ মালিথা বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৯টার সময় বীর চরের মাঠ থেকে মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

পরের দিন নিহতের স্ত্রী উর্জিনা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্তে পুলিশ জানতে পারে আসামিরা খবির উদ্দিনকে গলাই মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে।

পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানী ও সাক্ষ্য শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, পুলিশ এজাহারভুক্ত অসামিদের বিরুদ্ধে প্রথম দফায় কোনো অপরাধ না পেয়ে চার্জশিট প্রদান করে। পরে অধিক তদন্ত করে মূল আসামিদের চিহ্নিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ