‘বিদেশে পড়তে যাওয়া সন্তানরা যেন জঙ্গিবাদে না জড়ায়’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী নতুন উপসর্গ জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। দেশে এবং বিদেশে আমাদের সন্তানরা তাদের মেধার প্রমাণ রেখে যাচ্ছে। কাজেই তারা জেনো বিপথে না যায় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ ও বিভিন্ন গবেষণা কাজের জন্য অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশে পড়তে যাওয়া সন্তানরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সেদিকে নজর রাখতে হবে অভিভাবকদের। সকলে সহায়তা করলে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বিজয়ী হতে পারবো। জঙ্গিবাদ নির্মূল করে বিশ্বে মাথা উঁচু করে এড়িয়ে যাবে বাংলাদেশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলাম।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 