খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেক পোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। র্যাবের গুলিতে তিনি নিহত হয়েছেন। শনিবার আনুমানিক ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে মোটরসাইকেল ও বিস্ফোরকসহ খিলগাঁওয়ে শেখেলে অনুপ্রবেশের চেষ্টা চালান ওই ব্যক্তি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ওই ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন। তখন র্যাব সদস্যরা তাকে সিগন্যাল দিলে তিনি সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুজন র্যাব সদস্য আহত হন।
ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত।
বন্দুক যুদ্ধে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ স্পটেই রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট। তার কাছে কোনো বোমা আছে কি না তদন্ত করে তার মরদেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছেন র্যাব ৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। র্যাবের পাঠানো ক্ষুদেবার্তায় বলা হয়েছে, বোম্ব ডিস্পোজাল টিম ঘটনাস্থলে যাচ্ছে।
র্যাব ৩-এর কমান্ডিং অফিসার তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অনুপ্রবেশকারীর শরীরে কিংবা সঙ্গে আর কোনো বোমা আছে কি না এ বিষয়ে নিশ্চিত হতে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট রওনা দিয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 