News Bangla 24 BD | 'র‍্যাবের দিকে বোমাগুলো ছুড়ে মারার চেষ্টা করে যুবক' - News Bangla 24 BD
News Head
 জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

‘র‍্যাবের দিকে বোমাগুলো ছুড়ে মারার চেষ্টা করে যুবক’


র‍্যাব জানিয়েছে রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবকের শরীরে বাঁধা বন্ধনীতে কয়েকটি বোমা পাওয়া গেছে বলে । র‍্যাব বলছে, যুবকের সঙ্গে থাকা ব্যাগের মধ্যে হাতে তৈরি বড় একটি বোমা পাওয়া গেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। শনিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য জানান।

এটা র‍্যাবের নিয়মিত তল্লাশি চৌকি কি না, তা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, নির্জন জায়গা হওয়ায় এখানে অসাধু লোকজন যাতায়াত করে। এ কারণে তল্লাশি চৌকি বসানো হয়। হামলাকারী কোথা থেকে আসছিলেন, কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা জানা যায়নি। এর আগে সকালে র‍্যাব-৩-এর অপারেশন অফিসার এ এস এম শাখাওয়াত হোসেন বলেন, মোটরসাইকেলে করে ওই যুবক তল্লাশি চৌকির কাছাকাছি আসেন। র‍্যাব সদস্যরা তাকে থামতে বলেন। যুবক না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা গুলি ছুড়লে যুবক নিহত হন।

সকাল সোয়া নয়টার পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে কাজ করছে।
র‍্যাবের তল্লাশি চৌকিটি ছিল শেখের জায়গা ও নন্দীপাড়ার সংযোগ সড়কে। আশপাশে ধানখেত ও খালি জায়গা। তেমন জনবসতি নেই। কিছুটা দূরে জনবসতি আছে। দূর থেকে ঘটনাস্থলে নিহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা গেছে। তার মাথার কাছে একটি ব্যাগ ও লাল রঙের মোটরসাইকেল পড়ে আছে। পরনে শার্ট ও জিনসের প্যান্ট।

সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ওই যুবক মোটরসাইকেলে করে তল্লাশি চৌকির কাছাকাছি আসেন। এ সময় র‍্যাব সদস্যরা তাকে থামতে বলেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে না থেমে ‘ক্রস’ করার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতির কারণে তাকে গুলি করে র‍্যাব। এতে তিনি নিহত হন। আহত হন দুই র‍্যাব সদস্য। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ