News Bangla 24 BD | রাজধানীর আশকোনায় হামলায় সন্ত্রাস দমন আইনে মামলা - News Bangla 24 BD
News Head
 জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

রাজধানীর আশকোনায় হামলায় সন্ত্রাস দমন আইনে মামলা


রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দপ্তরের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। র‌্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে এই মামলা করেন। শনিবার বিমানবন্দর থানার ওসি নুরে আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সন্ত্রাস দমন আইনে এই মামলা হয়েছে।নিহত ব্যক্তির কোনো পরিচয় মামলায় দেওয়া হয়নি।” নিহত হামলাকারী আত্মঘাতী জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে আশকোনায় হজ ক্যাম্পের কাছে যে জায়গায় র‌্যাবের নতুন সদর দপ্তরের নির্মাণ কাজ চলছে, সেখানে র‌্যাবের ব্যারাকের সীমানায় ঢুকে পড়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণে নিহত হন ওই ব্যক্তি।

ওই হামলার ২৪ ঘণ্টা না গড়াতেই রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চৌকিতে জঙ্গি কায়দায় আত্মঘাতী হামলার চেষ্টা হয়। তাতে র‌্যাবের গুলিতে হামলাকারী মারা পড়েন।

গত বছর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর র‌্যাব-পুলিশের টানা অভিযানে জঙ্গিদের প্রকাশ্য তৎপরতা স্তিমিত হয়ে পড়লেও সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে বোমা হামলা হয়েছিল।

এরপর কুমিল্লার চান্দিনায় একটি বাসে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়েছিলেন সন্দেহভাজন দুই জঙ্গি। ওই দুজনের দেওয়া তথ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি জঙ্গি আস্তানায় গত সপ্তাহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

তারপর দুদিন আগে সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে পাঁচজন নিহত হন, তাদের অন্তত দুজন আত্মঘাতী হন বলে পুলিশ জানায়। এছাড়া গ্রেফতার হন এক দম্পতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ