র্যাব ব্যারাকে হামলাকারীকে ‘ছেলে’ বলে দাবি এক নারীর
রাজধানীর আশকোনায় র্যাব সদর দপ্তরে আত্মঘাতী হামলাকারীকে নিজের ছেলে বলে দাবি করেছেন আমিরন নামে এক নারী। তিনি বলছেন, নিহত ব্যক্তির নাম রফিক।
আজ শনিবার আমিরন র্যাবের ব্যারাকে যান। সেখানে গিয়ে তিনি র্যাবের কাছে দাবি করেন, তাদের বাড়ি পিরোজপুরে। ঢাকায় রফিক চায়ের দোকানে কাজ করতেন। তিনি পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
যোগাযোগ করা হলে র্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘একজন নারী এসেছেন। তিনি নিহত ব্যক্তিকে নিজের ছেলে বলে দাবি করেছেন। আমরা তথ্য যাচাই-বাছাই করছি।’
মুফতি মাহমুদ খান আরও বলেন, ‘ওই নারী কোথাও নিহত ব্যক্তির ছবি দেখে এখানে এসেছেন। তিনি কোথায় ছবি দেখলেন, আমরা জানি না। কারণ, তার ছবি কোনো গণমাধ্যমে প্রকাশযোগ্য নয় বলে মনে হয়।’
এদিকে র্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় আজ শনিবার সকালে মামলা হয়েছে। র্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজমের ভাষ্য, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও উল্লেখ করা হয়নি।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 