কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা, প্রতি রাতে ব্লক রেইড
ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে দুই জায়গায় জঙ্গি হামলা ও হামলাচেষ্টার পর নড়েচড়ে বসেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জঙ্গিরা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করছে পুলিশ।
বিশেষ করে বিদেশিদের স্বার্থে ঢাকার কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বনানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে থাকছে চেকপোস্ট, প্রতিবন্ধক গেট এবং হোটেল-রেস্তোরাঁগুলোতে আর্চওয়ে ও লাগেজ স্ক্যানার। তবে লাগেজ স্ক্যানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে।
এ ছাড়া পুলিশের দাবি, জঙ্গিদের প্রতিরোধে ঢাকার সব থানা এলাকায় প্রতি রাতে নিয়মিত ব্লক রেইড দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের পর শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে ঢাকার আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত এক যুবক। এ ঘটনার পরই দেশের সব বিমানবন্দর ও কারাগারে বিশেষ সতর্কতা জারি করে সংশ্লিষ্ট দপ্তর।
এ ঘটনার রেশ কাটতে না কাটতে ঢাকার খিলগাঁও এলাকায় র্যাবের চেকপোস্টে র্যাবের গুলিতে নিহত হয় আরো এক যুবক। র্যাবের দাবি, এই যুবককে চেকপোস্টে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গুলি করা হয়। নিহতের ব্যাগ ও শরীর থেকে কয়েকটি বিস্ফোরক উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানিয়েছেন, ‘নিরাপত্তার স্বার্থে বাড়তি প্রস্তুতি হিসেবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সব থানা এলাকায় ব্লক রেইডের নির্দেশ আগে থেকেই দেওয়া ছিল।’

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 