News Bangla 24 BD | পীরসহ দুজন হত্যার মূল খুনি গ্রেপ্তার: র‍্যাব - News Bangla 24 BD
News Head
 এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

পীরসহ দুজন হত্যার মূল খুনি গ্রেপ্তার: র‍্যাব


দিনাজপুরের কথিত পীর ফরহাদ হোসেন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তারই এক মুরিদকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রংপুরের র‌্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার এ টি এম আতিকুল্যাহ জানান।

গ্রেপ্তার শফিকুল ইসলাম বাবু (২৮) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা শাহপাড়া আজিম উদ্দিন শাহর ছেলে।

গত ১৩ মার্চ রাতে দিনাজপুরের বোচাগঞ্জের দৌলাগ্রামের কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার গৃহকর্মী রুপালিকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এর দুই দিন পর ফরহাদের মেয়ে ফাতিয়া ফারহানার করা মামলায় কুড়িগ্রামের উলিপুরের কথিত পীর ইসহাক ও দরবার শরীফের খাদেম সায়েদুল ইসলাম ও মুরিদ সমর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

র‌্যাব কর্মকর্তা আতিকুল্যাহ সাংবাদিকদের বলেন, কুড়িগ্রামের পীর ইসহাক দিনাজপুর এসে বাবুর বাসায় থাকতেন।

“বাবুর বাসাতেই পীর ফরহাদকে হত্যার পরিকল্পনা হয়। শফিকুল ইসলাম বাবুসহ পাঁচজন হত্যাকাণ্ডে অংশ নেয়। কুড়িগ্রামের পীর ইসহাক বাবুকে প্রস্তাব দিয়েছিলেন, বাবু ফরহাদকে হত্যা করতে পারলে তাকে একটি খেলাফতের দায়িত্ব দেওয়া হবে।”

এদিকে জোড়া খুনের ঘটনায় কুড়িগ্রামের পাথরবাটি গ্রামের পীর মো. ইসাহাক আলী ও ফরহাদের খানকার প্রধান খাদেম মো. সাইদুর রহমান গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলমের ভাষ্য, দুই পীরের দ্বন্দ্বে জোড়া খুনের ঘটনা ঘটেছে। খুনে সাতজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার মূল পরিকল্পনাকারী পীর ইসাহাক ও খাদেম সাইদুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ