News Bangla 24 BD | প্রবাসীদের কল্যাণে নতুন আইন - News Bangla 24 BD
News Head
 এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

প্রবাসীদের কল্যাণে বিশেষ দায়িত্ব দিয়ে ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বোর্ড প্রবাসীদের পরিবারের সদস্যদের কল্যাণে প্রকল্প গ্রহণ ও পরিচালনা করবে।

প্রবাসীকর্মী ও তাদের পরিবারের কল্যাণে তহবিল থেকে অর্থ বরাদ্দ দেয়াসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করবে এই বোর্ড।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নতুন এই আইন কার্যকরের সঙ্গে সঙ্গে ওয়েজ অনার্সসহ কল্যাণ তহবিল বিধিমালা কার্যকারিতা হারাবে। প্রবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা ও নিরপত্তা নিশ্চিত করা এবং তাদের কল্যাণের জন্য এই আইন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ