মুফতি হান্নানসহ তিন জঙ্গির রিভিউ খারিজের রায় প্রকাশ
তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির রিভিউ খারিজের রায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে এই রায় প্রকাশিত হয়। এখন এই রায় আপিল বিভাগ থেকে হাইকোর্ট বিভাগে যাবে। হাইকোর্ট বিভাগ থেকে যাবে বিচারিক আদালত ও কারাগারে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ বলেন, পাঁচ পৃষ্ঠার রায়টি সকালে প্রকাশিত হয়। প্রক্রিয়া অনুসারে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও বিচারিক আদালত হয়ে রায়টি কারাগারে যাবে।
মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে দণ্ডিত ব্যক্তিদের করা আবেদন ১৯ মার্চ খারিজ করেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ওই আদেশ দেন। এর মধ্য দিয়ে এই মামলায় আইনি লড়াইয়ের পরিসমাপ্তি হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর দুজন হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রিভিউ খারিজের ফলে এই তিন জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা নেই।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 