News Bangla 24 BD | চিকিৎসকদের ধর্মঘট ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

চিকিৎসকদের ধর্মঘট ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ


বাংলাদেশ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ধর্মঘট ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রোগীদের জিম্মি করে ধর্মঘট ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, একজন চিকিৎসককে ধানমন্ডির এই হাসপাতাল থেকে উত্তরায় বদলি করার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা গত ১৪ মার্চ থেকে এই ধর্মঘট আহ্বান করেছেন। আদালত চিকিৎসক বদলির বিষয়ে তদন্তের জন্য সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি তদন্ত কমিটি করতে বলেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ মেডিক্যাল এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। ধর্মঘটের কারণে হাসপাতালে আসা রোগীরা কোনো চিকিৎসা পাচ্ছেন না। এমনকি জরুরি বিভাগেও কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়া প্রিন্সিপালের নেতৃত্বে এই ধর্মঘট চলছে। এতে রোগীরা চরম ভোগান্তি পড়েছেন। যা আইন ও নৈতিকতাবিরোধী।

এসব কারণে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিট আবেদনের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ