News Bangla 24 BD | মেধাবীদের হাতে স্বর্ণপদক তুলে দিলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

মেধাবীদের হাতে স্বর্ণপদক তুলে দিলেন প্রধানমন্ত্রী


দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্ত ২৩৩ জন ছাত্রছাত্রীর হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ তুলে দেয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবীদের হাতে এ পদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে এ পদক দেয়া হয়।

দেশের ২৩৩ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থী পেলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। ২০১৩ ও ২০১৪ সালে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্তদের এই পদক ও সনদ দেয়া হয়েছে।

জানা গেছে, এ বছরই প্রথমবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী শিক্ষার্থীদের এ পদক দেয়া হয়েছে। এর আগে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এ পদক দেয়া হতো। ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থী এই স্বর্ণপদক পেলেন।

পদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও সদস্য ড. দিল আফরোজ উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রী, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যানরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্তদের অভিভাবকরা এবং ইউজিসির কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ