News Bangla 24 BD | তাসকিনের প্রথম আঘাত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ।

স্কোর: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ৪৮/১ (৭ ওভার)।

প্রথম আঘাত তাসকিনের: তাসকিনের ফুলার লেংথ বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন দিলশান মুনাবীরা। ডানহাতি পেসারের এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা।

কিপিংয়ে সোহান: উইকেটের পেছনের দায়িত্ব সামলাচ্ছেন কাজী নরুল হাসান সোহান। মুশফিক ফিল্ডিংয়ে নেই। তবে পরবর্তীতে ফিল্ডিংয়ে নামতে পারবেন। চাইলে ব্যাটিংও করতে পারবেন।

তামিম-সাকিব-মুস্তাফিজ-শুভাশীষ বিশ্রামে: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

টস: সীমিত ওভারের সিরিজ শুরু আগে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রথম ওয়ানডে: আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

এ বিভাগের অন্যান্য সংবাদ