আদেশ পৌঁছামাত্র ফাঁসি কার্যকর : আইজি প্রিজন
হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, ‘ফাঁসির আদেশ হাতে পৌঁছামাত্র আমরা তা কার্যকরের ব্যবস্থা করবো।’ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন।
তিনি আরও বলেন, ‘তবে নিরাপত্তার স্বার্থে তিনজনের কাকে, কোন কারাগারে ফাঁসি কার্যকর করা হবে তা এখন বলা যাচ্ছে না।’
এর আগে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের রায় মঙ্গলবার প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।
রায় প্রকাশের পর রায়ের অনুলিপি কঠোর নিরাপত্তার মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারা কর্তৃপক্ষ (আইজিপি), জেলা প্রশাসকের কার্যালয় (জেলা ম্যাজিস্ট্রেট), বিচারিক আদালত সিলেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সাত স্থানে পাঠানো হয়।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 