২৮ মার্চ থেকে শুরু হচ্ছে হজ যাত্রীদের নিবন্ধন
আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমে হজের নিবন্ধন। চলবে তিনদিন পর্যন্ত। হজ গমনেচ্ছুদের মধ্যে যারা প্রাক-নিবন্ধন করেছেন তারা ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। নির্ধারিত কোটার মধ্যে ২ হাজার ৬০৪ জন হজ গাইড ও হজ এজেন্সি ব্যবস্থাপনার জন্য ৮৫০ জন সরাসরি নিবন্ধন করবেন।
অবশিষ্ট ১ লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা প্রাক-নিবন্ধনের ক্রমানুসারে পূরণ করা হবে। এজন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত প্রাক-নিবন্ধিতকে ২০১৭ সালের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে ধর্ম মন্ত্রণালয়।
এছাড়া , প্যাকেজে ঘোষিত ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার মধ্যে ২৮ হাজার ৭৫২ টাকা নেয়া হয়। সিটি চেক ইন, জম জম পানি, শতকরা ১ ভাগ হারে অতিরিক্ত বাড়ি ভাড়া ও ব্যাংক গ্যারান্টি সৌদি হজ মন্ত্রণালয়ের অনুকূলে, ব্যাংক গ্যারান্টি সৌদি জেনারেল কার সিন্ডিকেটের অনুকূলে, স্থানীয় সার্ভিস চার্জ, হজ যাত্রীদের কল্যাণ তহবিল, হজ যাত্রীদের জন্য ট্রলি ব্যাগ ও প্রশিক্ষণ ফি বাবদ আট হাজার ৪০১ টাকা কেটে অবশিষ্ট ২০ হাজার ৩৫১ টাকা সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যার বিপরীতে নিজ নিজ এজেন্সির হিসাবে ফেরত দেয়া হবে।
একইসঙ্গে হজ এজেন্সির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে নিবন্ধন ভাউচারের মাধ্যমে বিমান ভাড়া বাবদ ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা জমা দিতে হবে।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 