সবক্ষেত্রেই এগিয়েছি, আরও এগিয়ে যাবো : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ভিক্ষার ঝুলি নিয়ে নয়, আমরা মাথা উঁচু করে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো।সবক্ষেত্রেই এগিয়েছি, আরও এগিয়ে যাবো। প্রবৃদ্ধি বেড়েছে, বাজেট বৃদ্ধি করেছি। পাঁচ কোটি মানুষ নিম্ন থেকে মধ্যবিত্ত হয়েছে। হতদরিদ্রের হার কমেছে, লেখাপড়ার হার বেড়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালের স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সচিব, কূটনীতিক, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হবে। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত দেশ। আগামী দিনে যারা দেশের জন্য কাজ করবে, আমি আশা করছি, তারা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেশকে ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জন একদিনের বিষয় নয়। ১৯৪৮ সাল থেকে ধাপে ধাপে এ অর্জনের পথে আমরা যাত্রা করেছি।’
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘স্বপ্নের সোনার বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিল, তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। তাদের ষড়যন্ত্রে পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধুকে খুন করা হয়।’
তিনি বলেন, ‘এরপর শুরু হলো সংবিধান লঙ্ঘন ও অবৈধ ক্ষমতা গ্রহণের পালা। ভিন্ন ধারায় নিয়ে যাওয়া হলো বাংলাদেশকে। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ভূলুণ্ঠিত হলো। ইতিহাসের বিকৃতি শুরু হলো। দেশে নামমাত্র গণতন্ত্র আসলো, যখন প্রতি রাতে থাকতো কারফিউ।’
পৃথিবীতে কোনো দেশ এক সাথে এতো বেতন কখনও বৃদ্ধি করে না, যা আওয়ামী লীগ সরকার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতির ভুয়া অভিযোগে পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেষ পর্যন্ত কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি, কানাডার কোর্টেই এই রায় হয়েছে। শেষ পর্যন্ত আমরা নিজস্ব খরচে সেতু নির্মাণ করছি। বাংলাদেশকে যে আর অবহেলা করা যায় না, আন্তর্জাতিক সংস্থাগুলো এর মধ্য দিয়ে সেই শিক্ষাই পেয়েছে।
স্বাধীনতা পদক ২০১৭ পেলেন যাঁরা:
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রফেসর ড. এনামুল হক বক্তব্য দেন। তিনি পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পদকপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন অব. শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমানবাহিনী। এছাড়া চিকিৎসাবিদ্যায় অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী। সংস্কৃতিতে অধ্যাপক এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল। সমাজসেবায় খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে শামসুজ্জামান খান ও অধ্যাপক ললিত মোহন নাথ (প্রয়াত)এবং জনপ্রশাসনে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 