News Bangla 24 BD | মুফতি হান্নানের ফাঁসির দিন গণনা শুরু - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

মুফতি হান্নানের ফাঁসির দিন গণনা শুরু


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা বুধবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাদের পড়ে শোনানো হয়েছে। আর বুধবার থেকেই তাদের ফাঁসির দিন গণনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ চৌধুরী জানান, বুধবার রাতে মুফতি আব্দুল হান্নানের মৃত্যু পরোয়ানা পেয়েছি। তিনি মার্সি পিটিশন করবেন বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বুধবার আমরা তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছি এবং সেসময় থেকেই ক্ষণ গণনা শুরু হয়েছে। আইন অনুযায়ী তিনি সাতদিনের সময় পাবেন। এখন তিনি সাতদিনের মধ্যে সে আবেদন করবেন কি না তা জানা নেই।

এদিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার রাতে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা এ কারাগারে এসে পৌঁছালে তদের তা পড়ে শোনানো হয়।

তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর বুধবার মুফতি হান্নান ও তার সহযোগী বিপুল প্রাণভিক্ষার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করার মত প্রকাশ করেছিলেন।

এছাড়া তার সহযোগী এবং ওই মামলার অপর আসামি শরীফ শাহেদুল বিপুলকে রায় পড়ে শোনানো হলে তিনিও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে জানান। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা প্রাণভিক্ষার লিখিত কোনো আবেদন করেননি।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক আহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ