জঙ্গি আস্তানায় মূল অভিযানে সোয়াত টিম
সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় উস্তার আলীর পাঁচ তলা ভবনে ‘জঙ্গি আস্তানা’য় মুল অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে সোয়াত টিম ও পুলিশ। এর আগে এই ভবনে বোমা নিষ্ক্রীয় করতে সোয়াতের বোমা ডিজপোজালের ৫ সদস্য প্রবেশ করেন।
বিকেল সাড়ে ৩টা থেকে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে এবং জঙ্গিদের আত্মসমর্পন করতে আহবান জানায়। কিন্তু সোয়াত আসায় মুল অভিযানের পরিকল্পনা হাতে নিয়েছে আইন শৃংখলা বাহিনী। জঙ্গি আস্তানার আশেপাশে অবস্থাররত উৎসুক জনতাকে পুলিশ নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা জঙ্গি আস্তানার সন্ধান পান। শুক্রবার ভোররাতে আইন শৃংখলা বাহিনী জঙ্গি আস্তানা ঘিরে রাখে। দিনে দফায় দফায় জঙ্গিদের আত্মসমর্পনের আহবান জানালে প্রতিত্তোরে জঙ্গিরা সোয়াতকে পাঠানোর হুমকি দেয় । তারা আরোও বলে, আমাদের হাতে সময় কম। আমরা আল্লাহর সৈনিক ও তোমরা শয়তানের অনুসারী।
এদিকে সম্ভাব্য আহতদের দ্রুত হাসপাতালে নিতে সন্ধ্যে ৬টার দিকে বাড়িটির পাশে অবস্থান নিয়েছে দু’টি অ্যাম্বুলেন্স।
এর আগে বিকেল ৩টা ৫১ মিনিটে বাড়ির চারপাশে অবস্থান নেন ঢাকা থেকে আসা পুলিশের সোয়াট টিমের সদস্যরা। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টা ৫৭ মিনিটে বাড়িটির সামনে অবস্থান নেয় অ্যাম্বুলেন্স দু’টি। ধারণা করা হচ্ছে অভিযানের সময় সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে সেখানে অবস্থান নেয়া জঙ্গিরা।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 