News Bangla 24 BD | জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী


দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে চারদিকে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্য। শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন তারা। এরপর শুরু করেন তৎপরতা।

শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত, বৃষ্টি থেমে গেছে। ফের প্রস্তুত আইনশৃংখলা বাহিনী। যেকোনো মুহূর্তে অভিযানে যাচ্ছে তারা।

এদিকে ভোর রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সিলেট পৌঁছেছেন।

এ প্যারা-কমান্ডোদের নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্ণেল ইমরুল কায়সার।

প্যারা-কমান্ডোদের সাথে আছেন সোয়াত সদস্যরা। এছাড়াই বাইরে আছেন পুলিশ, র্রাব, পিবিআই, ডিবি, এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য।

এদিকে, সকাল পৌনে ৮টার দিকে আতিয়া মহলের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আতিয়া মহলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশে রাখা হয়েছে সাজোয়া যান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি।

উল্লেখ্য, শুক্রবার ভোর থেকে আইনশৃংখলা বাহিনী সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ার নতুন জঙ্গি আস্তানা আতিয়া মহল কর্ডন করে রাখে।

এ বিভাগের অন্যান্য সংবাদ