News Bangla 24 BD | ‘আতিয়া মহলে’ গুলির শব্দ - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ থেকে ছয়টি পরিবারকে উদ্ধার করা হয়েছে।

সেনা বাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্ব অভিযান শুরুর পর সকাল পৌনে ১১টার দিকে ভবনটির চার ও পাঁচতলা থেকে তাদের উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ছয়টি পরিবারের ২০/২৫ জন সদস্যকে সেনা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। পরে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

ওই বাড়িটিতে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ মোট ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। বাকিদেরও নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে বলে অভিযান সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যেই অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

অভিযান তত্ত্বাবধান করছেন সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন টোয়াইলাইট’। প্যারা কমান্ডো দলকে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

চূড়ান্ত অভিযানের আগে সকাল ৭টার দিকে জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজন ও সাংবাদিকদের এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ