News Bangla 24 BD | ওসি মনিরুলের মৃত্যু, বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬ - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ওসি মনিরুলের মৃত্যু, বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক পুলিশ সদস্য। এ নিয়ে শনিবারের পৃথক দুই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তিনি জালালাবাদ থানার ওসি (তদন্ত)। রাত সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাত ৮টার দিকে উদ্ধারকৃত একটি বোমা নিষ্ক্রিয় করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে মনিরুল মারাত্মকভাবে আহত হন। তাঁর শরীরের অনেক জায়গায় বোমার স্প্লিন্টার বিদ্ধ ছিলো এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৬ জন। তারা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, মনিরুল ইসলাম, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম ও কুচাই এলাকার কলেজছাত্র জান্নাতুল ফাহিম। এছাড়া আহত হন আরও অনেকে।

ওই হামলার প্রায় ঘন্টাখানেক পর উদ্ধারকৃত আরেকটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হলে আহত হন র‍্যাব ও পুলিশের ৫ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ নামক ভবন ঘিরে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।

এ বিভাগের অন্যান্য সংবাদ