News Bangla 24 BD | আতিয়া মহলে চতুর্থ দিনেও থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

আতিয়া মহলে চতুর্থ দিনেও থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল ১০.৫৫ মিনিটে বিকট শব্দে ১টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সোমবার ভোর থেকে চতুর্থ দিনের মতো অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী।

অভিযান শুরুর পর ভোর সাড়ে ৬টা থেকে ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি চলে একটানা ৭টা পর্যন্ত।

এরপর সকাল সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে প্রচন্ড গুলির শব্দ শোনা যায়। মাঝে কিছুটা সময় কোনো শব্দ পাওয়া যায়নি। তবে সকাল সোয়া ৯টার পর থেকে আবারও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। আগের দিনের চাইতে আজ গুলাগুলির মাত্রাটা অনেক বেশী।

এর আগে রোববার গভীররাতে তিন দফা গোলাগুলি হয় বলে অভিযান সূত্রে জানা গেছে।

কড়া নিরাপত্তার অংশ হিসেবে আতিয়া মহলের চতুর্দিকে দুই বর্গকিলোমিটার এলাকায় সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইনশৃংখলা বাহিনী। কাউকে সেখানে ভিড়তে দেয়া হচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ