News Bangla 24 BD | আতিয়া মহল থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার, অভিযান চলবে (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

আতিয়া মহল থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার, অভিযান চলবে (ভিডিও)


সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর ‘আতিয়া মহল’ থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী জঙ্গি রয়েছে।

সোমবার (মার্চ ২৭) সন্ধ্যা সাড়ে ৭টায় আতিয়া মহল সংলগ্ন শিববাড়ি এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার ফখরুল আহসান অপারেশন টোয়াইলাইটের অগ্রগতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি জানান, রোববার উদ্ধারকৃত লাশ দুটি সোমবার সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারীর লাশ রয়েছে। বাকি দুটোর গায়ে সুসাইডাল ভেস্ট লাগানো রয়েছে।

অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অভিযানের সমাপ্তি ঘোষণা করছিনা। প্রক্রিয়ার মাধ্যমেই সমাপ্তি ঘোষণা করা হবে। অভিযান চলমান রয়েছে। পুরো বাড়িটিতে তল্লাশি করা হয়েছে। প্রয়োজনে আরও করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ