‘অপারেশন হিটব্যাক’ : ঝড়-বৃষ্টিতে অভিযান বিঘ্নিত
মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় চালানো অভিযান স্থগিত থাকা ‘অপারেশন হিট ব্যাক’ বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে অভিযান শুরু করতে দেরি হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।
দুটি জঙ্গি আস্তানার দুই কিলোমিটার চৌহদ্দিতে ১৪৪ ধারা জারি রয়েছে।
অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সোয়াটও আছে।
এর আগে বৃষ্টিপাত ও আলো স্বল্পতার কারণে বুধবার রাতে নাসিরপুর আস্তানার জঙ্গি অভিযান সাময়িক বন্ধ রাখা হয়।
মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানায় গতকাল বুধবার ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়।
অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল জানিয়েছিলেন, রাতের অন্ধকারে এ ধরনের অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে আজ দিনের আলোতে আবার অভিযান শুরু হবে। সারা রাত সতর্ক পাহারা থাকবে।
সিলেটের দক্ষিণ সুরমায় আতিয়া মহলে পাঁচ দিনের জঙ্গিবিরোধী অভিযান শেষ হতে না হতেই মৌলভীবাজারে দুটি আস্তানার সন্ধান পায় গোয়েন্দারা। তারপরই মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাটের একটি বাড়ি এবং সদর উপজেলার নাসিরপুর এলাকায় অবস্থিত অপর বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 