News Bangla 24 BD | নাসিরপুর জঙ্গি আস্তানায় ৭-৮ জঙ্গির ছ্ন্নিভিন্ন লাশ - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

নাসিরপুর জঙ্গি আস্তানায় ৭-৮ জঙ্গির ছ্ন্নিভিন্ন লাশ


মৌলভীবাজার সংবাদদাতা : সদর উপজেলার সরকার বাজারের নাসিরপুরের লন্ডন প্রবাসীর মালিকানাধীন বাগানবাড়িতে জঙ্গি আস্তানায় ৭-৮ জন জঙ্গির ছিন্নভিন্ন লাশ পড়ে আছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এছাড়া নাসিরপুরে ঐই বাগান বাড়িতে সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ প্রাথমিকভাবে শেষ হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘটনাস্থলের কাছেই মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি (‌উপ মহাপরিদর্শক) কামরুল আহসান ও অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

ভেতরের হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে সাংবাদিকদের জানান তিনি।
তিনি বলেন, ভেতরের লাশগুলো ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। এজন্য তাদেরকে এই মুহূর্তে আলাদভাবে শনাক্ত করা মুশকিল। মনিরুল ইসলাম বলেন, আতিয়ামহলে অভিযানের সময় গত শনিবার সংঘটিত জোড়া বিস্ফোরণের সূত্র ধরেই কাউন্টার টেরোরিজম এর গোয়েন্দারা এই আস্তানার সন্ধান পায়।
এদিকে নাসিরপুরের অভিযান শেষ হওয়ার পর এখন সোয়াট টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে মৌলভীবাজার পৌরশহরের বড়হাটে অবস্থিত অন্য জঙ্গি আস্তানার দিকে রওনা হবেন বলে জানান মনিরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ