শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড মাঠে ম্যাচটি শুরু হয়।
আজও তামিমের সঙ্গে যথারীতি ওপেন করছেন সৌম্য সরকারই। সাব্বির রহমান ব্যাট করবেন তিন নম্বরে। একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মানে মাশরাফির সঙ্গে তাসকিন ও মোস্তাফিজুর রহমান। গত ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। গত দুই ম্যাচে মোটামুটি ভালোই বল করেছেন মাশরাফি। তবে প্রচুর রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে ওভার প্রতি সাড়ে সাত করে রান দেন কাটার বয়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 