News Bangla 24 BD | ঢাকায় আজ থেকে শুরু আইপিইউ সম্মেলন - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঢাকায় আজ থেকে শুরু আইপিইউ সম্মেলন


‘সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে আইপিইউ সম্মেলন।

আইপিইউভুক্ত ১৭১টি দেশের মধ্যে ১৩৫টি দেশের মন্ত্রী-এমপিসহ দুই হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করবেন সম্মেলনে। এছাড়াও সম্মেলনের সংবাদ সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশের দুই শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।

সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে গঠিত সবচেয়ে বড় সংস্থা আইপিইউ। এ সংস্থাটি সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে। বাংলাদেশ ১৯৭২ সালে এ সংস্থার সদস্যপদ লাভ করে। ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।

জাতীয় সংসদ সচিবালয় ও আইপিইউ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। উদ্বোধনীর পর প্রতিদিন কয়েকটি সেশনে ভাগ হয়ে অধিবেশন চলবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের সংসদীয় বিধিবিধান, এমপি-মন্ত্রীদের আচার-আচরণ, সংসদীয় কার্যবিধি, এমপিদের ক্ষমতা, নারীর ক্ষমতায়ন. মানবাধিকার, রাষ্ট্রহীন মানুষের অবস্থা, দুর্দশা ও বিশ্ব মানুষের সংহতি ইত্যাদি বিষয়ে আলোচনা এবং করণীয় বিষয়ে আলোকপাত করা হবে।

আইপিইউ সংশ্লিষ্টরা বলেন, আইপিইউ সম্মেলন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারলে বিশ্ব সভায় বাংলাদেশের ভাবমূর্তি অন্য উচ্চাতায় পৌঁছাবে। বিশ্ববাসী নতুন করে বাংলাদেশকে চিনবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদেশী এমপিদের নিরাপত্তা ও বিভিন্ন সেশন নিয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে ২৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ সম্মেলনের পুরো নিরাপত্তার দায়িত্বে থাকছে ডিএমপি।

পোশাকধারী ৮ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে। সম্মেলনকে সামনে রেখে রাজধানীর তারকা মানের আবাসিক হোটেল বুকিং দিয়েছে জাতীয় সংসদ সচিবালয় ও আইপিইউ যৌথ আয়োজক কর্তৃপক্ষ। সম্মেলনে যোগ দিতে গত ২২ মার্চ থেকে অতিথিরা আসতে শুরু করেছেন। সম্মেলনের সার্বিক তথ্যাবলি সংবলিত মিডিয়া সেন্টার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এতে ২০০ সাংবাদিকের বসার ব্যবস্থা ও প্রেস কনফারেন্স করার সুবিধা থাকছে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে আইপিইউ’র এই সম্মেলন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

সংসদ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্টরা জানান, সম্মেলনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্মেলন চলাকালে সংসদ ভবনে দর্শণার্থী প্রবেশ বন্ধ থাকবে। সংসদ অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে সংশ্লিষ্ট সকলকে পাস দেয়া হয়েছে।

এছাড়াও সংসদের ভেতরের রাস্তায় স্থাপন করা হয়েছে নানা রঙের মরিচবাতি শোভিত বৃক্ষ। সংসদ ভবনের নতুন সাজ দেখে থমকে দাঁড়িয়ে ছবি তুলছেন পথচারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ