News Bangla 24 BD | ৫ দিন প্রাইভেটকার ব্যবহার না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

৫ দিন প্রাইভেটকার ব্যবহার না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উপলক্ষে আজ মঙ্গলবার (১ এপ্রিল) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া ঢাকাবাসীকে প্রাইভেটকার ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, আইপিইউ প্রধাসনসহ প্রায় ১ হাজার ৪০০ বিদেশি অতিথি অংশ নেবেন। ইতোমধ্যে ১ হাজার ১৫০ জন অতিথি চলে এসেছেন। তাই বিদেশি অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে প্রয়োজন ছাড়া গাড়ি বের না করার অনুরোধ করছি।’

সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দুই ভেন্যূর আশেপাশের সমস্ত এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। এছাড়া সমগ্র ঢাকাতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।’ আগামী ২ ও ৪ তারিখ এইচএসসি পরীক্ষা উপলক্ষে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জঙ্গি ইস্যুতে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের ঘটনাকে কেন্দ্র করে কোনও অতিথি সম্মেলনে যোগ দিচ্ছেন না, এমন হয়নি। তারা আগ্রহ নিয়েই এখানে যোগ দিচ্ছেন। তাদের নিরাপত্তায় আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।’

এর আগে, নারীর ক্ষমতায়নে ‘ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ান’শীর্ষক বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলি। শনিবার সকাল ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। আর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিইউর এবারের সম্মেলনের থিম বা মূল প্রতিপাদ্য— ‘সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন’।

এ বিভাগের অন্যান্য সংবাদ