আসছে বৈশাখ। উৎসবের পোশাকে বাঙালিয়ানা তুলে ধরতে ফ্যাশন হাউসগুলো ব্যবহার করেছে নানা কারুকাজ।
পোশাকে লাল-সাদার পাশাপাশি রয়েছে সবুজ, হলুদ, নীল, বেগুনী, কমলাসহ নানা রঙের বাহার। দেখা গেছে, পোশাকের নকশায় চিরায়ত বাংলার আবহ। কচি সবুজ রং প্রাধান্য পেয়েছে অনেক পোশাকে।
নকশিকাঁথার কাজ, কাঁথা ফোঁড়, ব্লকপ্রিন্ট, হাতের কাজ, দেশীয় নানা মোটিফ—ঘুড়ি, ফুল, কলস, হাতপাখা ও পাখি ফুটিয়ে তোলা হয়েছে। সুতি, লিনেন, মসলিন ও সিল্কের কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকে। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং তরুণীদের কুর্তা ও ফতুয়ায় প্রাধান্য পেয়েছে দেশীয় মোটিফ। শিশুদের জন্য রয়েছে রকমারি সব পোশাক।
শাড়িটা সাদামাটা হোক কিংবা জমকালো, এখন ব্লাউজটা হওয়া চাই ভিন্ন ধাঁচের। ফ্যাশন-সচেতন সব নারীই এখন মনোযোগ দিচ্ছেন বৈচিত্র্যময় ও সুন্দর ব্লাউজের দিকে।
ব্লাউজের ডিজাইনে হাই নেক, বোট নেক, পেছনে কাটা, সামনে ও পেছনে ‘ভি’ আকৃতির কাটের চল দেখা যাচ্ছে। স্লিভলেস ও কনুই পর্যন্ত হাতার ব্লাউজের সঙ্গে ফুলহাতার ব্লাউজও হবে ফ্যাশনেবল। ফুলের নকশার ব্লাউজ সাথে বিপরীত রঙের নেটের হাতা ব্লাউজও ভালো চলছে।
বৈশাখে ছেলেরাও বাঙালি ধাঁচের পোশাকে নিজেদের সাজায়। এক্ষেত্রে সকলের প্রথম পছন্দ পাঞ্জাবী। গরমের সময় পাঞ্জাবী বেশ আরামদায়ক পোশাক। আজকাল অনেক ফ্যাশন হাউজে শুধুমাত্র বৈশাখকে সামনে রেখে নানা কারুকাজে তৈরি করে বৈশাখী পোশাক। সাদা ও লালের মিশ্রণে, কিংবা শুধু সাদা অথবা লাল কাপড়ের পাঞ্জাবী বেশ ভালো মানায় ছেলেদের। তবে ইদানীং শুধু লাল ও সাদায় থেমে মেই বর্ষবরণ। হলুদ, সবুজ ও নীল রঙের ছড়াছড়িও দেখা যায় বৈশাখে।
ছোটদের রয়েছে নানা রঙয়ের বাহারী পোশাক। তবে এই সময়ে গরমের কথা মাথায় রেখে অধিকাংশ পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক পাতলা সুতি ও খাদি কাপড় ব্যবহার করে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 