News Bangla 24 BD | এপ্রিলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, থাকবে তাপদাহ - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

এপ্রিলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, থাকবে তাপদাহ


গ্রীষ্মের শুরুতেই ঘূর্ণিঝড় আর তাপদাহের আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের উত্তর-মধ্যাঞ্চলে চার-পাঁচ দিন কালবৈশাখী ও উত্তর- উত্তর পশ্চিমাঞ্চলে তাপদাহ বয়ে যেতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান। তিনি বলেন, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৪-৫ দিন হাল্কা/ মাঝারি কালবৈশাখী/ বজ্রঝড় হতে পারে।

এ সময় দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) /মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাংশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ