জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার আহ্বান
জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণ ঐক্য।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। তাই এর বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
পেশাজীবী নেতা কাদের গণি চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদ বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে না পারলে বাংলাদেশ অকার্যকর হয়ে যাবে। তখন রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাই অনতিবিলম্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’
মানববন্ধনে আরো বক্তব্য দেন গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 