News Bangla 24 BD | দায়িত্ব নিলেন মেয়র বুলবুল - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব গ্রহণ করেছেন।

মেয়র নির্বাচিত হওয়ার পর দুই দফা স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তের আদেশ এবং আইনি লড়াইয়ে জিতে তৃতীয়বারের মতো দায়িত্ব নিলেন বুলবুল।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে তিনি নগর ভবনে গিয়ে নিজের চেয়ারে বসেন।

এর আগে নগরীর উপশহরের বাসা থেকে অটোরিকশায় চড়ে বিপুল সংখ্যক নেতা-কর্মীকে নিয়ে মেয়র বুলবুল নগর ভবনে যান। এ সময় বিএনপিপন্থী কাউন্সিলররা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগেবার দায়িত্ব নিতে এসে বুলবুল তার অফিস কক্ষ তালাবদ্ধ পেলেও এ দিন অফিসের দরজা খোলাই ছিল। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও সচিব মাহাবুবুর রহমান আগে থেকেই দরজার পাশে দাঁড়িয়ে মেয়রের জন্য অপেক্ষা করছিলেন। মেয়র বুলবুল সেখানে গেলে তারা তাকে স্বাগত জানান। এরপর মেয়র বুলবুল নিজের চেয়ারে গিয়ে বসেন।

এ সময় মেয়র বুলবুল প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে মোনাজাত করেন। এরপর তিনি চেয়ারে বসে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সারেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে বড় ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ