জয় দিয়ে আইপিএল শুরু করলো হায়দারাবাদ
আইপিএলের নবম আসরের সবশেষ ম্যাচ তথা ফাইনালে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জিতেছিল হায়দরাবাদ। এক বছরের মাথায় দশম আইপিএলের প্রথম ম্যাচ।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচে আবারো মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিন্ন সময়ে, ভিন্ন ভেন্যুতে ম্যাচ হলেও ফল অভিন্ন। নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ৩৫ রানের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে আইপিএল মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ডেভিড ওয়ার্নারের দল। যুবরাজ সিং, মইসেস হেনরিকোয়েস ও শিখর ধাওয়ানের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে। জবাবে শুরুটা ভালো হলেও ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রানের বেশি করতে পারেনি বেঙ্গালুরু।
ব্যাট হাতে বেঙ্গালুরুর কোনো ব্যাটসম্যান অর্ধশত রানের দেখা পাননি। সর্বোচ্চ ৩২ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। ৩১ রান করেন কেদার যাদব। ৩০ রান করেন ত্রাভিস হেড। ২৪ রান আসে মানদ্বীপ সিংয়ের ব্যাট থেকে। ২২টি রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসন।
বল হাতে হায়দরাবাদের আশিষ নেহেরা, ভুবনেশ্বর কুমার ও রশিদ খান ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন দীপক হুদা ও বিপুল শর্মা।
তার আগে ব্যাট করতে নেমে ১৯ রানেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় হায়দরাবাদ। এরপর শিখর ধাওয়ানের ৩১ বলে ৪০, মইসেস হেনরিকোয়েসের ৩৭ বলে ৫২ ও যুবরাজ সিংয়ের ২৭ বলে করা ৬২ রানের ঝড়ো ইনিংসে ২০৭ রানের সংগ্রহ পায় সানরাইজার্স হায়দরাবাদ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 