News Bangla 24 BD | ওলামা মাশায়েখ সম্মেলনে প্রবেশে দীর্ঘ লাইন - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ওলামা মাশায়েখ সম্মেলনে প্রবেশে দীর্ঘ লাইন


ইসলামি ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমদের প্রবেশে দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমরা লাইন ধরে প্রবেশ করছেন।

সমাবেশে প্রবেশকারীদের দীর্ঘক্ষণ তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৫টি গেট দিয়ে প্রবেশ শুরু হয় সকাল সাড়ে ১১টা থেকে। সমাবেশের মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশের উদ্বোধন করবেন।

সরেজমিন দেখা গেছে, সমাবেশে আসা আলেমরা তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ৫টি গেট দিয়ে এক এক করে প্রবেশ শুরু করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বেশি ভিড় হওয়ায় আলেমরা আশপাশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

সমাবেশ সূত্রে জানা গেছে, এবারের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের ৫টি গেট দিয়ে সর্বমোট এক লাখ ৬ হাজার ৭৭৩ জন নিবন্ধিত আলেম প্রবেশ করবেন। এর মধ্যে চারুকলা গেট দিয়ে প্রবেশ করবেন ৩১ হাজার ২৬ জন আলেম। এর মধ্যে দিনাজপুরের দুই হাজার ৫ জন, পঞ্চগড়ের এক হাজার ৬৩ জন, ঠাকুরগাঁওয়ের এক হাজার ৯২ জন, রংপুরের এক হাজার ৮৬ জন, কুড়িগ্রামের এক হাজার ছয়শ ৬৮ জন, নীলফামারীর এক হাজার চারশ ৩০ জন, লালমনিরহাটের এক হাজার একশ ৯৭ জন, বগুড়ার দুই হাজার একশ ৬ জন, জয়পুরহাটের ৯০৩ জন, গাইবান্ধার ১৮০৪ জন, ময়মনসিংহের ৩৩৯৭ জন, নেত্রকোনার ১৫৪৭ জন, কিশোরগঞ্জের ২০৫৪ জন, জামালপুরের ২০১৪ জন, শেরপুরের ১৪২০ জন, টাঙ্গাইলের ২২২৯ জন, মানিকগঞ্জের ১২৯৬ জন ও গাজীপুরের ১৭০৫ জন আলেম প্রবেশ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ