দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার সকালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এর মধ্য দিয়ে শেখ হাসিনার দিল্লি সফরের আনুষ্ঠানিক পর্ব শুরু হলো। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে।
রাষ্ট্রপতি ভবনের অভ্যর্থনাস্থলে সকাল ৯টায় শেখ হাসিনার গাড়ি ঢোকার সঙ্গে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তা পাহারা দিয়ে অনুষ্ঠান মঞ্চের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে উপস্থিত নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দুই প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে দাঁড়ালে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শেখ হাসিনা গার্ড পরিদর্শনের পর মোদীর সরকারের মন্ত্রীদের সঙ্গে পরিচিত হন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়নমন্ত্রী রাম কিরপাল যদব, বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল, জ্বালানিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির, জিতেন্দ্র সিং ও বাবুল সুপ্রিয়।স্বরাষ্ট্র সচিব জয়শংকর ও সেনাপ্রধান বিপীন রাওয়াতকে এসময় শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন মোদী।
এরপর শেখ হাসিনাও তার সফরসঙ্গী মন্ত্রীদের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানের পর রাজঘাটে শেখ হাসিনা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
রাজঘাটে পৌঁছলে ফুলের পাপড়ি ছিটিয়ে শেখ হাসিনাকে বরণ করা হয়। এরপর হায়াদ্রাবাদ হাউজে শীর্ষ বৈঠকে বসবেন শেখ হাসিনা ও মোদী। সেখানে দুই দেশের মধ্যে ৩০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
সাড়ে তিনশ সঙ্গী নিয়ে ভারতে গেছেন শেখ হাসিনা, এর মধ্যে আড়াইশ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল রয়েছেন। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকছেন শেখ হাসিনা। কোনো সরকার প্রধানের ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকা বিরল ঘটনা।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 