পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পণ্যাগারে আগুন
রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় পণ্যাগারে লাগা আগুন নয় ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।
টিনশেডের ওই পণ্যাগারে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। আজ রোববার সকাল সাড়ে নয়টায়ও আগুন পুরোপুরি নেভানো যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল বলেন, রাত সাড়ে ১২টার দিকে পণ্যাগারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছিলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আশপাশে আবাসিক এলাকা। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পণ্যাগারের ভেতরে রাসায়নিক উপকরণ রয়েছে। তা ছাড়া পানির অভাব রয়েছে। মূলত এসব কারণে আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) প্রণব নিয়োগী সাংবাদিকদের বলেন, পণ্যাগারে পরিবার পরিকল্পনার সামগ্রী মজুত রয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পণ্যাগারের ভেতরে প্রচুর পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিশেষ করে কনডম রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নেভাতে পণ্যাগারের টিনের চালা খুলে ফেলা হচ্ছে।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 