News Bangla 24 BD | গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, হাজারীবাগ ট্যানারি অধ্যায়ের সমাপ্তি - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, হাজারীবাগ ট্যানারি অধ্যায়ের সমাপ্তি


আদালতের নির্দেশে রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করছে পরিবেশ অধিদফতর। রোববার এই সংযোগ বিচ্ছিন্নের সব কাজ শেষ হয়। গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ফলে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে এসব ট্যানারিগুলোর উৎপাদন। এর মাধ্যমে সমাপ্তি ঘটছে হাজারীবাগের ট্যানারি অধ্যায়ের।

বাংলাদেশ স্বাধীনের আগে ১৯৫০ সালে হাজারীবাগে শুরু হয় ট্যানারির কার্যক্রম। সেই সময় রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করা ২১টি প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ট্যানারির কার্যক্রম শুরু করে। এরও আগে ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকার অদূরে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশে ট্যানারি কারখানার সূত্রপাত ঘটে।

এখন সবকিছু ঠিক থাকলে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী থেকেই ট্যানারির সকাল কার্যক্রম সম্পন্ন হবে। আর হাজারীবাগের ট্যানারির স্থান হবে ইতিহাসের পাতায়। সেই সঙ্গে অনেক শ্রমিকের স্মৃতির পাতায় স্থান পাবে হাজারীবাগের ট্যানারি। বর্তমানে ট্যানারির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন প্রায় ৩০ হাজার শ্রমিক। এদের অধিকাংশই পাঁচ বছরের অধিক সময় কাজ করছেন। ১৫-২০ বছর ধরে কাজ করছেন এমন শ্রমিকের সংখ্যাও কম নয়।

দীর্ঘদিন হাজরীবাগে কাজ করা শ্রমিকদের ট্যানারির প্রতি যেমন মায়া জন্মেছে, তেমনি মায়া জম্মেছে হাজারীবাগের উপরও। এখন তাদের ছাড়তে হবে সেই মায়ার বাঁধন। গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কারণে হাজারীবাগের ট্যানারির উৎপাদন বন্ধ হওয়ায় কেউ কেউ বেকার হওয়ার শংকায় ভুগছেন।

গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কারখানাগুলোর ভেতর ঘুরে দেখা গেছে, কারখানাগুলোতে আগের মতোই চামড়ার স্তূপ রয়েছে। সেই সঙ্গে যেখানে যে মেশিন স্থাপন করা ছিল, সেখানে তা আগের অবস্থায় রয়েছে। গ্যাস ও বিদ্যুৎ ছাড়া হাতের সাহায্যে যেসব কাজ করা হয়, তা আগের মতোই স্বাভাবিক নিয়মে চলছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ প্রসঙ্গে বলেন, সাভারের চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর বাস্তবসম্মত নয়।

ঢাকা ট্যানারির পাশাপাশি হাজারীবাগে ট্যানারি কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল- ইস্ট পাকিস্তান ক্রোম ট্যানারি বা ঢাকা হাইডেন, দিলকুশা ট্যানারি, ইস্ট বেঙ্গল ট্যানারি, পাকিস্তান ট্যানারি, এসএনএ ট্যানারি, ইউনাইটেড ট্যানারি, হাফিজ ট্যানারি, রহমানিয়া ট্যানারি, ন্যাশনাল ট্যানারি, বেঙ্গল ন্যাশনাল ট্যানারি, মাহতাব ট্যানারি, নর্থ ইস্ট ট্যানারি, ফেরদৌস ট্যানারি, বেঙ্গল কর্পোরেশন, ওরিয়ন ট্যানারি, রাজ্জাক ট্যানারি, পাইওনিয়র ট্যানারি, মাহতাব-২ ও ওমর ট্যানার। এর সবকটির মালিকানা ছিল পাকিস্তানিদের দখলে।

বাঙালি মালিকানায় থাকা ঢাকা ট্যানারি এবং রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করা পাকিস্তানিদের ২১টিসহ মোট ২২টি প্রতিষ্ঠান দিয়ে হাজারীবাগে শুরু হওয়া ট্যানারিশিল্প ধীরে ধীরে জমজমাট হয়ে উঠে। ১৯৬৬ সালের দিকে ট্যানারির সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে যায়। দেশ স্বাধীনের পর ১৯৭৬ সালে পাকিস্তান সরকারের অধিগ্রহণ করা ২১টি ট্যানারি বেসরকারি খাতে দিয়ে দেয়া হয়।

১৯৭৬ সালের পর ছোট ছোট কিছু ট্যানারি গড়ে উঠলেও বড় কোনো ট্যনারি গড়ে ওঠেনি। বর্তমানে হাজারীবাগে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে ৩০০ ট্যানারি আছে। এর মধ্যে দেশ স্বাধীনের পর গড় ওঠা ট্যানারির সংখ্যা ১৫-২০টির বেশি হবে না। দেশে স্বাধীনের আগেই হাজারীবাগে গড়ে ওঠা ট্যানারি একে একে পার করেছে ৬৭ বছর। শনিবার (৮ এপ্রিল) গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের মধ্য দিয়ে যার সমাপ্তি ঘটল।

যোগাযোগ করা হলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, আমরা কাজ না করতে পারলে মাল ডেলিভারি দিতে পারব না। আর মাল ডেলিভারি দিতে না পারলে বেতন দিব কিভাবে? আমরা বারবার সরকারকে বলেছি সাভারে গ্যাস সংযোগ দেয়ার জন্য। কিন্তু এখনও সেখানে গ্যাস সংযোগ দেয়া হয়নি। আমরা কাজ করব কিভাবে?

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছউল আলম মন্ডল বলেন, আদালতের নির্দেশে আমরা হাজারীবাগের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ