সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
আজ রোববার সন্ধ্যা ৬টায় ভারতের রাষ্ট্রপতি ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
পরে ৭টায় রাষ্ট্রপতি ভবনের উত্তর ড্রইং রুমে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা। গতকাল সফরের দ্বিতীয় দিনে হায়দরাবাদ হাউসে হাসিনা-মোদি শীর্ষ বৈঠকে ২২ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ জিয়ারত করতে আজমিরে যান। রোববার সকাল সাড়ে ৮টায় নয়া দিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
খাজা মইনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারতের পর দুপুরে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী। বিকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের নর্থ ড্রয়িংরুমে হবে ওই বৈঠক।
সাক্ষাত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। চার দিনের সরকারি সফরে শুক্রবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 