২ বলে ১৮ রান—অসম্ভবকে সম্ভব করলেন কেকেআর ব্যাটসম্যান
২ বলে সর্বোচ্চ কত রান তোলা সম্ভব। চট করে প্রশ্নটার উত্তর দিয়ে দিলে হয়তো বলবেন, ১২ রান। কিন্তু একটু ভাবলে বুঝবেন, ২ বলে আরও অনেক বেশি রান তোলা সম্ভব। হয়তো ১৮-ও। হয়তো কেন, কাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তা করেই দেখিয়েছে। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কাল আইপিএলে নিজেদের (কেকেআর) ইনিংসের শেষ ওভারে ঘটেছে এই ঘটনা।
বোলার ছিলেন মিচেল ম্যাকক্লানাঘান। ব্যাটসম্যান ছিলেন মনীশ পান্ডে। প্রথম বলেই ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারলেন। ছক্কা! দ্বিতীয় বলে ফুলটসটা আবারও ডিপ মিডউইকেট দিয়ে সীমানাছাড়া করলেন পান্ডে। এবার অবশ্য চার। তবে আম্পায়ার জানাল, নো বল। অর্থাৎ, ২০তম ওভারে একটি বৈধ বল হয়েছে, রান এসেছে ১১ রান। ফ্রি হিট।
ম্যাকক্লানাঘান ফ্রি হিটে দিলেন ওয়াইড। ১২ রান হলো। বল তখনো ওভারে একটাই। ফ্রি হিটটাও থেকে গেল। এবার বৈধ ডেলিভারি। কিন্তু পান্ডেও বোলারের মাথার ওপর দিয়ে মারলেন ছক্কা। ২ বল, ১৮ রান!
২৩ রান আসা ওই ওভারে পান্ডেকে শেষ বলে আউটও করেছেন ম্যাকক্লানাঘান। শুধু তা-ই নয়, শেষ পর্যন্ত দলীয় লড়াইটাতেও জিতেছেন। কেকেআরের তোলা ১৭৮ রান ৪ উইকেট আর ১ বল হাতে রেখে পেরিয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। তাও কীভাবে! শেষ ৪ ওভারে ৬০ রান দরকার ছিল মুম্বাইয়ের। ২৩ বলেই তারা তুলে ফেলেছে ৬০ রান!
৪৭ বলে ৮১ রানের পান্ডের ইনিংসটা বৃথা গেছে ১১ বলে ২৯ করা পান্ডিয়ার কাছে! সূত্র: আইপিএল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 