হজ নিবন্ধনের সময়সীমা ১৫ দিন বাড়ল
চলতি বছর হজ গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা ১৫ দিন বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দাবির প্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে।
সচিবালয়ে নিজ দফতরে বিষয়টি নিশ্চিত করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হাবের লিখিত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ১৫দিন সময় বাড়ানো হয়েছে।
‘তবে নির্ধারিত সময়ের পর আর সময়সীমা বাড়ানো হবে না। কোনো এজেন্সি নিবন্ধন করতে ব্যর্থ হলে প্রাক নিবন্ধনকারীদের মধ্য থেকে কোটা পূরণ করার সুযোগ দেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 