News Bangla 24 BD | আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে : প্রধানমন্ত্রী


ভারতের সঙ্গে তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি আসবেই, পানি কেউ আটকে রাখতে পারবে না।মঙ্গলবার (১১ এপ্রিল)বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে গজলডোবা ব্যারেজ নির্মাণ হয়েছে। আজ অনেকেই চিৎকার করছেন, অথচ তখন তারা কিছু বলেননি। আমারা এ ব্যাপারে আলোচনা বহুদিন ধরে করছি।

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আশাপাশের আরও কয়েকটি নদীকে সংযোগ করে পানি দেবেন। তিনি বলেছেন, এটা নিয়ে স্ট্যাডি করতে হবে। তখন এটা দীর্ঘসূত্রীতায় পড়ে যেতে পারে। তবে নরেন্দ্র মোদি স্পষ্ট বলেছেন- তার সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার ভারত সফরের মধ্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। ভারত সফরের আরকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- জঙ্গিবাদ দমনে ভারত-বাংলাদেশ ঐক্যমতে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ভারত পাশে থাকবে।প্রধানমন্ত্রীর চারদিনের রাষ্ট্রীয় সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ আশ্বাস দেন।

তিনি জানান, ভারত সফরকালে হায়দরাবাদ হাউসের বলরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠককালে নরেন্দ্র মোদি ২৫ মার্চ গণহত্যা দিবসকে সমর্থন জানান এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশে পাশে থাকবেন বলে শেখ হাসিনাকে জানান।

উল্লেখ্য, বাংলাদেশ প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে ভারত যান। সফর শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ