News Bangla 24 BD | যুবলীগ নেতাকে কুপিয়ে খুন - News Bangla 24 BD
News Head
 ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জের আগানগরে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হোসেন গাজীকে (৪০) কুপিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে নাহিদ হোসেন গাজীর ব্যবহৃত মোবাইল ফোন ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কী কারণে ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশ কিছু কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

স্বজন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ছুরিকাহত অবস্থায় যুবলীগ নেতা গাজী সোমবার রাত ৩টার দিকে দৌড়ে এসে আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশির বাড়ির গেটে পড়ে যান। এ সময় তার ডাক শুনে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল, পরে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ