‘দেশবাসীকে নববর্ষের উপহার দিলাম’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার দিলাম।
আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এ দু’টি স্থাপনার উদ্বোধনকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। বর্তমান সরকার জীবনটাকে সহজ করার চেষ্টা করছে। হাতিরঝিলের দৃষ্টিনন্দিত স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ করে দেবে। তবে তিনি এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
গত কয়েকদিন যাবত সন্ধ্যার পর পরীক্ষামূলকভাবে ওয়াটার ফাউন্টেনটি কিছু সময়ের জন্য চালু করা হচ্ছে। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি রংয়ের পানির নাচন দেখে ছোট বড় সব বয়সী দর্শকরা বিমোহিত হয়ে আসছিল। সবাই অপেক্ষা করছিল কবে উদ্বোধন হবে। অবশেষে আজ উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত পানির ফোয়ারার।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ! 