News Bangla 24 BD | আইপিএলে ফিরছে চেন্নাই-রাজস্থান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

স্পট ফিক্সিংয়ের অভিযোগে দুই বছর নিষিদ্ধ থাকার পর আগামী মৌসুমেই আইপিএলে ফিরতে যাচ্ছে পুরোনো দুটি দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ২০১৮`র নতুন নিলামে ডাকা হবে চেন্নাই আর রাজস্থানকে। তবে বিসিসিআই’এর সঙ্গে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব নিয়ে সংশ্লিষ্ঠদের টানাপোড়েনের মাঝে হঠাৎ করেই এই ধরনের সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছে।

আইপিএলে সফল দলের তালিকায় প্রথমেই নাম আসে চেন্নাইয়ের। দুইবারের চ্যাম্পিয়ন ও চারবারের রানার্সআপরা আগামী বছর নতুনভাবে নিজেদের ফিরিয়ে নিয়ে আসার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। বিশাল সমর্থকদের অকুন্ঠ সমর্থনই এর পিছনে অন্যতম কারণ বলে জানা গেছে। তাদের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও আবারো চেন্নাইয়ে ফিরতে যাচ্ছেন।

অন্যদিকে রাজস্থান দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজগুলোর সাথে আলোচনা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, নতুন মালিকের অধীনে ২০১৮ আইপিএল এ তারাও ফিরতে যাচ্ছে।

২০১৮ সালের আইপিএল মৌসুম সম্পূর্ণ নতুনভাবে শুরু হতে যাচ্ছে। তাই সব মিলিয়ে চেন্নাই ও রাজস্থান সমর্থকরা নিজেদের আবারো মাঠে ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখেছেন তা অচিরেই পূরণ হতে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ