News Bangla 24 BD | মেসির জোড়া গোলে বার্সেলোনার জয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শনিবার রাতের আগের ম্যাচে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় শিরোপার আশা বাঁচিয়ে রাখতে তাই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। লিওনেল মেসির জোড়া গোলে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েই মাঠ ছেড়েছে লুইস এনরিকের শিষ্যরা। দুই গোল করার পাশাপাশি পাকো আলকাসারকে একটি গোল বানিয়ে দিয়েছেন ভিনগ্রহের ফুটবলার মেসি।

ম্যাচের পাঁচটি গোলের সবকটি হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ১৭ ও ৩৭ মিনিটে জোড়া গোল করে বার্সেলোনাকে ২-০ গোলের লিড এনে দেন মেসি। ৪২ মিনিটে স্যামুয়েল উমতিতির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় সফরকারি সোসিয়েদাদ। দুই মিনিট পর স্প্যানিশ স্ট্রাইকার আলকাসারের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারো ব্যবধান কমায় সোসিয়েদাদ। জাবি প্রিয়েতো বার্সার জালে বল জড়ান। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ৩-২ ব্যবধানের জয় পায় বার্সেলোনা।

এই জয়ে ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বার্সেলোনা। স্পোর্টিং গিজনের বিপক্ষে একই ব্যবধানে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে। রাতের আরেক ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে তাদের অর্জন ৬৫ পয়েন্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ