News Bangla 24 BD | এভারেস্ট জয়ের পথে আরেক বাংলাদেশি নারী - News Bangla 24 BD
News Head
 শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪

এভারেস্ট জয়ের পথে আরেক বাংলাদেশি নারী


এভারেস্ট জয় করতে যাচ্ছেন আরও এক বাংলাদেশি নারী। খুব শিগগিরই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে যাচ্ছেন মৃদুলা আমাতুন নূর। গতকাল শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় হিমালয়ের বহুকাঙ্ক্ষিত বেজক্যাম্পে পৌঁছান তিনি।

ভূমি থেকে পাঁচ হাজার ৩৬৪ মিটার ওপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তরুণী। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথমার্ধে মাউন্ট এভারেস্ট জয়ের ব্যাজটাও পরতে সক্ষম হবেন তিনি।

মৃদুলা মাউন্ড এভারেস্ট জয় করতে সক্ষম হলে তিনি হবেন তৃতীয় বাংলাদেশি নারী। এর আগে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের হয়ে এভারেস্ট জয় করেন।

এর আগে, শুক্রবার পাঁচ হাজার ১৮০ মিটার উঁচু বরফে ঢাকা গোরাকশিপে পৌঁছান মৃদুলা। গতকাল থেকেই ভীষণ ঠান্ডা ও তীব্র বাতাসের সঙ্গে লড়াই চলছে তার।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মৃদুলা আমাতুন নূর। নেপাল ও ভারতে বেশকিছু পর্বতারোহী বন্ধুর কাছে পর্বতারোহণের অনুপ্রেরণা পেয়েছিলেন। গত বছর অক্টোবরে হিমালয়ের শীতিধার চূড়ায় আরোহণের পর থেকেই মৃদুলার স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করা।

গত বছর সেপ্টেম্বরে হিমাচল প্রদেশের মানালির অটল বিহারি বাজপেয়ি ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের সঙ্গে যোগাযোগ করেন মৃদুলা। প্রতিষ্ঠানটি তাকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করে। ১ অক্টোবর থেকে শুরু হলো তার টানা ২৬ দিনের বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স।

হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য মৃদুলা রওনা দিয়েছিলেন ৭ অক্টোবর। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। ১৬ অক্টোবর সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ